Cকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের গত ২০ জানুয়ারির অস্বাভাবিক লেনদেন বাতিল করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। এ ছাড়া জোরপূর্বক শেয়ার বিক্রি বন্ধের জন্য ঋণদানকারী সংস্থাগুলোর প্রতি এসইসিকে লিখিত নির্দেশ দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এম জিহাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ, মিজানুর রশীদ চৌধুরী ও আবদুর রাজ্জাক।
এম জাহাঙ্গীর বলেন, এসইসি সূচকে সার্কিট ব্রেকার বেঁধে দিলেও ২০ জানুয়ারি সূচক ৫৮৭ পয়েন্ট কমে যায়। অথচ সার্কিট ব্রেকার অনুযায়ী সূচক ২২৫ পয়েন্টের বেশি কমার কথা নয়। সূচক ৫৮৭ পয়েন্ট কমার মাধ্যমে এসইসির নির্দেশনা ভঙ্গ হয়েছে। তাই কমিশন যদি ওই দিনের লেনদেন বাতিল না করে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন